শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে যুব উদ্যোক্তাদের আয়বর্ধন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ (জলবায়ু পরিবর্তন) প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড।

প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবুল কালাম আজাদ এবং সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন।

প্রশিক্ষণে সন্ন্যাসী ও পশরবুনিয়া গ্রামের ২০ জন তরুণ ও তরুণী অংশগ্রহণ করেন। তাদের পরিবেশবান্ধব কাগজের কলম ও ব্যাগ তৈরি, পণ্য উন্নয়ন এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল সিহাব ও মানিক হোসেন পলাশ। তারা অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের তরুণ-তরুণীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থী সোমনাথ দে’র মতবিনিময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০