জগন্নাথপুর প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ি এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কালী রঞ্জন নাথ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও আইন মেনে চলা নাগরিক। অভিযুক্ত হিসেবে একই এলাকার মৃত রবীন্দ্র দে’র ছেলে গোবিন্দ দেব ও গোপাল দেবের নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে জগন্নাথপুর বাজার থেকে নিজ ভাড়া বাসার সামনে পৌঁছালে গোবিন্দ দেব তার পথরোধ করেন। অভিযোগে বলা হয়, সে সময় গোবিন্দ দেব মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর কারণ জানতে চাইলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

কালী রঞ্জন নাথের দাবি, প্রতিবাদ করলে গোবিন্দ দেবসহ অপর অভিযুক্তরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে আহত অবস্থায় তিনি বাসায় আশ্রয় নিলে অভিযুক্তরা তার ভাড়া বাসার প্রধান ফটক অতিক্রম করে কেচি গেট ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করেন।

আরো পড়ুন...  বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, বিষয়টি নিয়ে মামলা বা বিচার চাইলে সুযোগ বুঝে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী কালী রঞ্জন নাথ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০