ফাইদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। এ সময় তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি সেবা গ্রহণের সুযোগ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ-সভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বাবলু রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর, অতঃপর...

মেডিকেল ক্যাম্পে রাজধানীর বারডেম হাসপাতালসহ দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, চক্ষু, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই হাসপাতালে রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্থানীয় রোগীরা উন্নতমানের চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০