এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং সেগুলো বাস্তবায়নে বিশ্বাস করে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারের উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে এসব কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার সুফল অল্প সময়ের মধ্যেই জনগণ দেখতে পাবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে মানুষ দিন-রাত নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার অতীতের মতো ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সাংবাদিকদের নিয়ন্ত্রণ বা হয়রানি করবে না। পাশাপাশি ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে খাসজমিতে ‘সাংবাদিক পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  কুয়াকাটায় উপকূলীয় ইস্যু নিয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।

এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহ-সম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, সদস্য আল-আমিন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ এবং কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০