দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার খরমা বাজার এতিমখানা মোড়ে বাংলাদেশ ক্রাইম ২৪-এর সাংবাদিক হৃদয় হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ফক্করের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

হামলার পর স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাশেদুল ইসলাম ফক্করের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

১০

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

১১

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১২

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

১৩

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

১৪

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৫

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১৬

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১৮

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৯

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০