তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের ধলাই নদী থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে বাড়ির সামনে গ্রামীণ সড়কের সংস্কারকাজ চলছিল। ওই কাজ দেখতে গিয়ে কাদা লাগলে তামিম বাড়িতে ফিরে পরনের টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরদিন রোববার দুপুরে কাটাবিল এলাকার ধলাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানা যাবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন...  দাড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০