আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বুধবার (১ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার লোগাং জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লোগাং জোনের জোন কমান্ডার মো. রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ বিজিবির লোগাং জোনের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিওপি, ক্যাম্প ও বিভিন্ন এলাকায় মোট আড়াই লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও এসব চারা বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু চারা রোপণই নয়, গাছের সুষ্ঠু পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে কর্মসূচিকে সফল করতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ সংরক্ষণে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুবেদার মেজর নাজমুলসহ ৩ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঢাকা–০৭ আসনে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০