‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম খুরশিদ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম এবং দেওয়ানগঞ্জ জনকল্যাণ ফেডারেশনের নির্বাহী পরিচালক লাইলী আক্তার। এছাড়া সমিতির সদস্যদের পক্ষে বক্তব্য দেন ইসমাইল হোসেন বকুলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন