তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মনু, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া অনেক মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। বন্যাকবলিত এলাকায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাদুর্গতদের সহায়তায় এ পর্যন্ত সরকারি হিসেবে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলার ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও বন্যার সময় ৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর ও একামধু এলাকায় এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে ভাঙন সৃষ্টি হয়। এসব ভাঙন দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

বন্যায় রাজনগরের টেংরা, মনসুরনগর ও সদর ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তলিয়ে যায় অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু স্থানে ও আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়।

আরো পড়ুন...  স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে টেংরা ইউনিয়নের উজিরপুর, হরিপাশা, ইব্রাহীমপুর, কাঁচারী, একামধু, কান্দিরকুল, পণ্ডিতনগর, আকুয়া, সৈয়দনগর, টগরপুর, কোনাগাঁও, ভাঙ্গারহাট, আদিনাবাদ, পাইকপাড়া, নওয়াগাঁও ও গণেশপুর; মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল, বকসীকোনা, মালিকোনা, প্রেমনগর ও গোবিন্দশ্রী এবং রাজনগর সদর ইউনিয়নের গয়ঘর, ডলা, মহাসগস্র ও দত্তগ্রাম। এছাড়া কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের আশরাফ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় খোঁজাখুঁজির শেষে শুক্রবার সকালে মনু নদীর রিং বাঁধসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তিনটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। তবে উজানে বৃষ্টিপাত না থাকায় নদীর পানি কমতে শুরু করেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আরো পড়ুন...  কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

তিনি আরও জানান, জেলার নদীগুলোর প্রতিরক্ষা বাঁধে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। সুযোগ পেলেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

বর্তমানে বন্যার পানি নেমে যাওয়ায় দুর্গত মানুষের স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০