মোরেলগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট উৎপাদন ও বিপণনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ওরফে ভদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বদরুল আলম ভদ্দর উপজেলার সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয়ভাবে পরিচালিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ-এর মালিক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকায় অবস্থিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের নিকট থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ১ লাখ ৪৩ হাজার পিস নকল ‘ডারবি’ ব্র্যান্ডের সিগারেট এবং বিপুল পরিমাণ সিগারেট তৈরির কাঁচামাল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

এ ঘটনায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারখানার মালিক বদরুল আলম ভদ্দর, ম্যানেজার মনির বয়াতি এবং মজিবর শেখকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা কারখানায় তালা ঝুলিয়ে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে পলাতক থাকার পর বিশেষ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে প্রধান আসামি বদরুল আলমকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন...  লাহুড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার প্রধান আসামি বদরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০