রানা ইসলাম, বদরগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুরের বদরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত আলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জেলা সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একাধিক ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দি নিউ সিয়াম প্যাথলজি, সুস্থ জীবন ডায়াগনস্টিক সেন্টার, প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টার এবং ডেনাইট ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।

এ সময় দি নিউ সিয়াম প্যাথলজিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, প্রয়োজনীয় টেকনোলজিস্ট এবং পরীক্ষার রিএজেন্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় সুস্থ জীবন ডায়াগনস্টিক সেন্টার, প্যাসিফিক ডায়াগনস্টিক সেন্টার এবং ডেনাইট ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশেকুল আরেফিনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত আলী জানান, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো প্রতিষ্ঠান আইন ও বিধিমালা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

২

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

৪

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৫

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৬

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৭

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৮

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৯

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১০

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১১

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১৩

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৫

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৬

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৭

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

২০