হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-৩: জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রার্থীকে সমর্থন জানাতে সারা উপজেলার নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আলমগীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রিজাউল করিম। প্রধান বক্তা হিসেবে মঞ্চে উঠে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।” তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন এবং জেলা জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, ছাত্রশিবির নেতা মো. রিয়াজুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, মো. হিমায়েত হোসেন ও মো. আবু সাঈদ গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জনসভায় বক্তারা উপস্থিত নাগরিকদের কাছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, স্থানীয় জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ প্রকাশ করেন যে ভোটাররা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নেবেন।

এদিনের জনসভা থেকে প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ তাঁর নির্বাচনী প্রচারণা পরবর্তী এলাকায় আরও বর্ধিতভাবে সম্প্রসারণ করার পরিকল্পনা ঘোষণা করেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, প্রার্থীর ন্যায়পরায়ণ ও জনগণকেন্দ্রিক নীতি নির্বাচন প্রক্রিয়ায় নতুন উদ্দীপনা যোগ করবে।

বাগেরহাট-৩ আসনে জনগণ মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০