শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার কোতোয়ালী থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবনের কাজ শেষ হওয়ার পর শ্রমিকরা সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে থাকায় কাজ চলাকালে হঠাৎ ট্যাংকের একপাশের দেয়াল ধসে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক ধ্বংসস্তূপ ও পানির মধ্যে চাপা পড়েন।

আহত শ্রমিক মমিনুর রহমান জানান, বাইরের মাটির চাপে আকস্মিকভাবে দেয়ালটি ভেঙে পড়ে। তখন তিনজন শ্রমিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন। দুজন দ্রুত বের হতে সক্ষম হলেও আতিয়ার রহমান দেয়ালের নিচে চাপা পড়ে পানির মধ্যে আটকে যান। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃষ্টি ও কাদাপানির মধ্যে শ্রমিকরা সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে তিনজন চাপা পড়েন। তাদের মধ্যে আতিয়ার রহমান মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেসার্স ওসমান আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫ সালের ১১ নভেম্বর ১ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে গুলিশাখালী ফাজিল মাদরাসার ভবন নির্মাণকাজ শুরু করে। সম্প্রতি ভবনের মূল কাজ শেষ হওয়ার পর সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০