আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর পরিকল্পনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদে একটি ১২০ ওয়াটের এমপ্লিফায়ার প্রদান করা হয়। এছাড়া মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় একটি কাঠের র‍্যাক, একটি কাঠের টেবিল এবং পাঁচটি প্লাস্টিকের চেয়ার বিতরণ করা হয়।

মধ্যনগর আলিম মাদ্রাসায় চার আসনের পাঁচ জোড়া কাঠের বেঞ্চ, একটি কাঠের টেবিল ও পাঁচটি প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়। একই সঙ্গে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি স্ট্যাবিলাইজার প্রদান করা হয়েছে।

সামগ্রী বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, শিক্ষার উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ফলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০