তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি বা তলব পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে মজুরি না পাওয়ায় চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। জীবিকার তাগিদে অনেক শ্রমিক উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া থাকায় তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

তারা অবিলম্বে ছয় সপ্তাহের সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, দ্রুত চা-শ্রমিকদের সমস্যার সমাধান না হলে শ্রমিকরা আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারি সহায়তাও প্রয়োজন।

আরো পড়ুন...  দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগ

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান এশিয়া পোস্টকে বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান করা হবে। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগ: ০১৭৪৫৯৩৯৪৪৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০