ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর ও প্রবেশপথে গেট বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলা ও নির্যাতনের অভিযোগ তুলেছে।

গত ২ আগস্ট (রোববার) দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় একটি মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রমা রানী দাস (৪৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ মো. শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার এবং রোববার রাতে ভাণ্ডারিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রমা রানী দাস ও তাঁর পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে বাড়ির প্রবেশপথে লোহার গেট স্থাপনের কাজ শুরু করলে পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন আকন ও শহিদুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে এতে বাধা দেন।

রমা রানী দাসের অভিযোগ, এ সময় আনোয়ার হোসেন আকন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। তিনি হাত দিয়ে তা প্রতিহত করতে গেলে তাঁর বাম হাতের তালু ও আঙুলে গুরুতর জখম হয়।

আরো পড়ুন...  শিশু সন্তানকে হত্যার পর বাগেরহাট সদর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ‘আত্মহত্যা’

তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্বামী ননী দাস (৫৫) এবং পরিবারের সদস্য ঝর্ণা রানী দাস (৪৫) হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আহত হন।

এ সময় হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আনোয়ার হোসেন আকন রমা রানী দাসের এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। শহিদুল ইসলাম ঝর্ণা রানী দাসের ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান বলে অভিযোগ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।

এ ছাড়া ধাওয়া ইউনিয়ন জামায়াতের আমির নাছির উদ্দিন নগদ ১৭ হাজার ৩০০ টাকা নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনোয়ার হোসেন আকন। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। ঘটনার দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম।”

আরো পড়ুন...  রামপালে অধ্যাপক মাহমুদুল হকের স্মরণে দোয়া ও মেডিকেল ক্যাম্প

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০