প্রতিনিধি: মুহাম্মদ আখতার উদ্দিন
৪ অগাস্ট ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম দক্ষিণের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার

হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগ (জোন-১)-এর আওতাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার অন্তর্ভুক্ত আটটি উপজেলায় হাফেজে কুরআনদের ঐক্যবদ্ধ করে কুরআনের খেদমত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ঐক্যবদ্ধ হফফাজ, কুরআনের খেদমতে, উম্মাহর কল্যাণে”—এই স্লোগানকে সামনে রেখে কুরআনের সেবামূলক কার্যক্রম গ্রাম থেকে মহল্লা পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উপজেলাগুলো হলো—

১. বোয়ালখালী
২. পটিয়া
৩. আনোয়ারা
৪. চন্দনাইশ
৫. সাতকানিয়া
৬. লোহাগাড়া
৭. বাঁশখালী
৮. কর্ণফুলী

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যেসব হাফেজে কুরআন এখনো সংগঠনের সঙ্গে যুক্ত হননি, তাঁদের দ্রুত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নিজ নিজ এলাকার অন্যান্য হাফেজে কুরআনদেরও সংগঠনের সঙ্গে যুক্ত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সকল হাফেজে কুরআনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কুরআনের খেদমত আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে। পাশাপাশি উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  যুবকদের সম্মানের জায়গায় বসাতে কর্মসংস্থান সৃষ্টি করবো: ডা. শফিকুর রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০