মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৬ অগাস্ট ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমত হুসাইন, পৌর জামায়াতের আমির অধ্যাপক আশরাফুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি. এম. এরশাদুল্লাহ অহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন, সেক্রেটারি মো. তুহিন হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, মাগুরা জেলার অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।

আরো পড়ুন...  সার্বভৌমত্ব ও সম্প্রীতির বার্তা ছড়াতে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— রান্না ও শিল্পকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক ও ভূতুড়ে বিল বন্ধ করা, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

১০

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

১১

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৩

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

১৫

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১৬

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৯

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

২০