বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:
৮ অগাস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন করা হয়েছে।

‘দক্ষতা অর্জন করুন, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় লামাকাজী পয়েন্টের জয়গুন নেছা কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার মাধ্যমে একাডেমিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন লামাকাজী আইটি একাডেমি ও WebVives এজেন্সির প্রতিষ্ঠাতা মো. রাজিবুর রহমান।

আয়োজকরা জানান, লামাকাজী আইটি একাডেমিতে প্র্যাকটিক্যালভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টরের মাধ্যমে প্রশিক্ষণ, আধুনিক ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন ও ফ্রিল্যান্সিং সহযোগিতার পাশাপাশি WebVives এজেন্সিতে ইন্টার্নশিপের সুযোগ থাকছে। এছাড়া একাডেমির প্রতিষ্ঠাতার আন্তর্জাতিক কোম্পানি ও মার্কেটপ্লেসে ৯ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।

শিক্ষার্থী আজহারুল ইসলাম ছামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শাহনুর হোসাইন, মিসবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকি, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ এবং লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন।

আরো পড়ুন...  সোনাতলা কেন্দ্রের কাছে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৯

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষার্থী মো. জাকির হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০