চট্টগ্রামের চন্দনাইশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে উপজেলার উত্তর গাছবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন আহমেদ হোসেন (মানিক)। তিনি চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়ীয়া এলাকায় জঙ্গলী পীর শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালতের সিআর পরোয়ানা রয়েছে। নিয়মিত পরোয়ানা বাস্তবায়ন অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আহমেদ হোসেনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন