চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম.একে জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি শফিউল আজম, যুগ্ম সম্পাদক ফারুক রহমান বিন্জু, অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রচার সম্পাদক ওবায়দুল হক পিবলু, ক্রীড়া সম্পাদক সুজিত দত্ত, সদস্য আবদুল্লাহ আল নোমান, কায়সার আলমসহ অন্যরা।
সভায় পেশাদার সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতার সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংবাদ প্রকাশ করতে হয়। কোনো নির্দিষ্ট গণমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে জনগণের সামনে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব।
বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতার আড়ালে একটি চক্র বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে শুধু ভিউ ব্যবসার দিকে ঝুঁকছে। যাচাই-বাছাই ছাড়া এসব কনটেন্ট প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সঙ্গে ভুঁইফোড় কনটেন্ট নির্মাণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সভায় পটিয়া প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখা এবং সাংবাদিকদের পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়
মন্তব্য করুন