নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলারডুবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ১০ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি মাছ ধরার ট্রলার ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১০ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে তারা ঘাটের উদ্দেশে ফিরছিলেন।

পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের চাপে ট্রলারের তলা ফেটে যায়। পরে কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি পানিতে ডুবে যায়।

ট্রলারডুবির পর আশপাশে থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করেন। এ সময় আরও তিন জেলে নিখোঁজ থাকায় তাদের সন্ধানে সাগরে তল্লাশি শুরু হয়।

পরে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ওই তিন জেলের সন্ধান পান এবং তাদেরও জীবিত উদ্ধার করেন। ফলে ট্রলারে থাকা ১০ জেলেই প্রাণে বেঁচে যান।

আরো পড়ুন...  কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।

এদিকে দুর্ঘটনার পর ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০