মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ঢাকা রোডের মেসার্স রতন হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াশ না থাকার বিষয়টি পাওয়া যায়।

এ ছাড়া ফ্রিজে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং বারবার নিষেধ করা সত্ত্বেও খাবার পরিবেশনে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছাপা কাগজের ঠোঙা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় মেসার্স রতন হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রামনগর এলাকায় মেসার্স রাজধানী বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার পরিবেশ উন্নয়নের জন্য সাত দিনের জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়জুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সজল আহমেদ বলেন, জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ভোক্তাদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০