আশরাফুজ্জামান গাইবান্ধা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় মাছের ঘেরে হামলার অভিযোগ, ২ লাখ টাকা আদায়ের দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছের ঘের পরিচালনাকে কেন্দ্র করে এক প্রবাসীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রী স্বরূপ সরকার।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান স্বরূপ সরকার।

সংবাদ সম্মেলনে স্বরূপ সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কাশিয়াবাড়ি এলাকায় বৈধভাবে মাছের ঘের পরিচালনা করছেন তিনি। প্রায় দুই বছর ধরে স্থানীয় মো. ফারুক মিয়া, মো. হযরত আলী, মো. মিজানুর রহমানসহ কয়েকজন বিভিন্ন অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে আসছেন।

তার দাবি, বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়েছে। পরে নতুন করে চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

স্বরূপ সরকার বলেন, ২০২৫ সালের ৭ আগস্ট রাতে কাশিয়াবাড়ি বাজারের কাছে মাছের ঘেরের সামনে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও হামলার ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বরূপ সরকার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সত্য ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০