শরণখোলা প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এছাহাক মৃধা। রোববার (২৩ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের ওই শিশুর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্রতিবেশী এছাহাক মৃধা রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘরে নেওয়ার পর শিশুটির মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভয়ে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি। পরে শনিবার বিকেলে শারীরিক ব্যথায় কাতর হয়ে পড়লে সে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার কথা জানায়।

বিষয়টি জানাজানি হলে শনিবার দিবাগত রাতে শরণখোলা থানা পুলিশ বিধানসাগর গ্রামের বাড়ি থেকে এছাহাক মৃধাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন...  মাগুরায় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভুক্তভোগী শিশুর মা সুমাইয়া বেগম বাদী হয়ে মো. এছাহাক মৃধাকে আসামি করে থানায় মামলা করেছেন। রোববার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০