ইতিহাস অনলাইন
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় শনাক্তে ফ্রি ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটার নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না, তা যাচাই করা হবে। তবে এটি মেটার পেইড ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। নতুন সেবাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালুর পরিকল্পনা করা হয়েছে।

যেভাবে পরিচয় যাচাই হবে

নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হতে পারে। ওই ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীর মুখমণ্ডল অ্যাকাউন্টে থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হলে ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। পাশাপাশি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, যেমন প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়েও ব্যাজটি প্রদর্শিত হতে পারে।

কারা পাবেন ভেরিফায়েড ব্যাজ

ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
  • অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
  • পরিচয় যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন...  এআই বিপ্লবের খেসারত সাধারণ ভোক্তা: ২০২৬ সালে স্মার্টফোন-ল্যাপটপের দাম বাড়ার শঙ্কা

মেটার দাবি, এআই প্রযুক্তির সহজলভ্যতার কারণে বর্তমানে ভুয়া ছবি-ভিডিও, পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা তুলনামূলক সহজ হয়েছে। এতে ভুয়া অ্যাকাউন্ট ও অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়ছে।

মেটার নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু হলে ব্যবহারকারীরা কোনো অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে কি না, তা সহজে বুঝতে পারবেন।

তবে মেটা জানিয়েছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা, চরিত্র বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি মূলত ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের একটি প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ভেরিফায়েড ব্যাজ থাকলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কবে থেকে চালু হবে?

ফেসবুকের এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ একসঙ্গে বিশ্বের সব দেশে চালু হবে না। ধাপে ধাপে বিভিন্ন দেশে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন দেশে প্রথমে এটি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১০

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১১

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১২

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৩

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৪

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৫

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

১৬

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

১৭

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১৮

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

২০