চুয়াডাঙ্গা প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ‘বড় হুজুর’। ছবি: সংগৃহীত
মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ‘বড় হুজুর’। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি ওই মাদরাসায় ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করতেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মাদরাসাটিতে পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন বিভাগ রয়েছে। আবাসিক বিভাগে শতাধিক ছাত্রী পড়াশোনা করে। আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার স্ত্রীও মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন। তারা দুজন মাদরাসা চত্বরে বসবাস করেন বলে স্থানীয়রা জানান।

এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন মাদরাসায় গিয়ে আবুল কালাম আজাদকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

খবর পেয়ে জামজামি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আবুল কালাম আজাদকে হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন...  আমোদপুরে মেধাবী শিক্ষার্থী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১০

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১১

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১২

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৩

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৪

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৫

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

১৬

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

১৭

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১৮

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

২০