আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমান।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হলো দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে সাংবাদিক সদস্য ও তাদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুজিবুর রহমান বলেন, সন্তানদের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ ও মানবিক সেবায় নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে এ কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৪ জন সাংবাদিক ও তাদের সন্তানদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা নগদ বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়।

আরো পড়ুন...  মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে ওয়েলফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের অন্যান্য গোল্ডেন, সিলভার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মো. জাহান মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশিপ সনদ দেওয়া হয়।

প্রসঙ্গত, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণ ও স্থানীয় পর্যায়ে মানবিক সেবার লক্ষ্য নিয়ে গত বছর ৫০ লাখ টাকা মূলধনের লক্ষ্যে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়। মাত্র ১৩ দিনের প্রচারণায় ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়।

আরো পড়ুন...  জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিশ্রুত অর্থের প্রায় এক-তৃতীয়াংশ ইতোমধ্যে ফান্ডের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়েছে। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মতো শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১০

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

১২

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

১৩

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১৪

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১৫

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৬

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৭

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৮

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৯

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

২০