শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

‘একটি চারা, একটি ভবিষ্যৎ’—এই ভাবনাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন রওশন আরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

​রবিবার (৬ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি রেইনট্রি গাছের চারা বিতরণ করেন তিনি। এর আগে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও তিনি গাছের চারা বিতরণ করেন।
​গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন আরা মহিলা কলেজের অধ্যাপক আবু জাফর ফাইজুল হক, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, রওশন আরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান প্রমুখ।
চারা বিতরণ শেষে জাহাঙ্গীর আল আজাদ বলেন, “শুধু চারা বিতরণ নয়, এগুলোকে যত্ন করে বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মকে সবুজের প্রতি দায়িত্বশীল করে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
​তার এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাটি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে সেবা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

১০

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১১

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১২

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

১৪

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

১৫

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১৬

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১৭

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৮

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৯

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

২০