“জনগণ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা উদযাপন” প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মোড়েলগঞ্জ, বাগেরহাটের যৌথ উদ্যোগে মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ- এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনূর আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক লিপিকা রানী, মো. হারুন অর রশিদ এবং প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন