শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর বেলা ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.আব্দুল আলীম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে।” এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের কার্যকর পদক্ষেপ পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে। উপজেলার সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে এবং এই কার্যক্রম সফল করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” তিনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এই কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরো পড়ুন...  শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বাবুল, সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মো.ফারুক হোসেন সামাদ এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.মজনু মোল্লা। এছাড়াও বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা স্কাউট, ইউথ ফর দি সুন্দরবন এবং
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা, এনজিও প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১০

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১১

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১২

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৩

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৪

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৬

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৮

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৯

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

২০