বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সম্প্রতি এই সিসি ক্যামেরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদ্রাসার সুপার মোঃ শাহাদাৎ হোসাইন জানান, প্রতিষ্ঠানের প্রধান প্রধান স্থানগুলো এই প্রযুক্তির আওতায় আনা হয়েছে, যা সার্বিক নিরাপত্তা আরও জোরদার করবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন