চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ।
বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তাঁরা নির্বাচিত হন।
কমিটির অন্য পদে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহসভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহসাধারণ সম্পাদক এবং আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির।
গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন