শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা।
​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় এই বিক্ষোভ প্রদর্শিত হয়। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, বানিয়াখালী গ্রামের কৃষক আইয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খানের ৩ বিঘা ফসলি জমি দীর্ঘ ৩০ বছর ধরে একই গ্রামের প্রভাবশালী রুস্তুম খান দখলে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে কৃষক আইয়ুব আলী খানের উক্ত জমি পরিমাপ করে তাঁর নিকট দখল বুঝিয়ে দেওয়া হয়।
​কিন্তু প্রভাবশালী রুস্তুম আলী খান শালিস বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ওই জমির কিছু অংশে পুনরায় ধানবীজ রোপণ করেন। এতে বাধা দিলে গত ৮ সেপ্টেম্বর সকালে রুস্তুম আলী খান ও তাঁর ছেলেরা এসে কৃষক আইয়ুব আলীকে মারধর করেন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ করেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, ভুক্তভোগী কৃষক আইয়ুব আলী খান, আবু হানিফ খান, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার, মতিয়ার রহমান আকন ও আলী হোসেন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রুস্তুম আলী খানের বিতর্কিত কর্মকাণ্ড এলাকার শান্তিপ্রিয় মানুষকে অতিষ্ঠ করে তুলছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সে সাধারণ মানুষকে হয়রানি করেছে। বক্তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
​অভিযোগের বিষয়ে রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান জানান, জমি পরিমাপ না করেই তাঁদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা হচ্ছিল। কাউকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।
Facebook Comments Box
আরো পড়ুন...  কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

লোহাগড়ায় চোরাই তামার তার ও রামদাসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল মাহমুদ সম্পাদক

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা, গণসংযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন বাবুল

মোরেলগঞ্জে ৫১ বছরেও মেলেনি পাকা ভবন, জরাজীর্ণ টিনশেড মাদ্রাসায় চলছে পাঠদান

১০

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান

১২

কুলিয়ারচর থানার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

১৫

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে সেবাগ্রহীতা-সেবাদাতাদের সভা

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৭

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সূবর্ণা সিকদারের

১৮

পঞ্চগড়ে নারীসহ মসজিদের ইমাম আটক, পরে পুলিশের কাছে সোপর্দ

১৯

ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর করতে চান জিয়াউদ্দিন হায়দার

২০