রেজাউল করিম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালারছিড়া চৌরাস্তা মোড়ে চিকিৎসক দেবেন্দ্রনাথ সরকারের চেম্বার ‘বাবু হোমিও হল’-এ এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী শতাধিক রোগী চিকিৎসাসেবা নেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. মো. আতাউর রহমান মুকুল।

চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মো. আফছার আলী তোতা, ডা. মো. সাদেকুল ইসলাম, ডা. মো. সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মো. খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার এবং চিকিৎসক দেবেন্দ্রনাথ সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

চিকিৎসকরা বলেন, মানবসেবাকে সামনে রেখে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

আরো পড়ুন...  কাঠালিয়ায় প্রবাসীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্থানীয় বাসিন্দারা বলেন, অর্থের অভাবে প্রত্যন্ত এলাকার অনেক নিম্নআয়ের মানুষ সময়মতো চিকিৎসকের কাছে যেতে পারেন না। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য সহায়ক হচ্ছে।

চিকিৎসাসেবার পাশাপাশি ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে ক্যাম্প এলাকায় ব্যস্ততা দেখা যায়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০