আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

একপর্যায়ে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মুঠোফোনে বোটের মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকায় বিকল ফিশিং বোটটি শনাক্ত করে এর আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

১

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

২

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

৩

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৪

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

৫

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৬

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

৭

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

৮

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

৯

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

১০

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১১

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১২

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১৩

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

১৪

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৫

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৬

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৭

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

১৯

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

২০