জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে এক মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০