ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারিভাবে লিজ নেওয়া একটি বৈধ বালুমহলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন নদীর কষা মৌজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, মোশাররফ হোসেন ‘মেসার্স মুবিন ট্রেডার্স’-এর নামে সরকারিভাবে লিজ নিয়ে বালুমহলটি পরিচালনা করে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে একটি পক্ষ বালুমহলটি দখল ও চাঁদা দাবির চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে অর্ধশতাধিক ব্যক্তি মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বালুমহলে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ড্রেজার মেশিনে অগ্নিসংযোগ, এক্সকাভেটর (ভেকু) ও অফিসে ভাঙচুর করা হয় বলে জানান তারা।

পরে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল এবং ভেকু মেশিনের ছয়টি ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। হামলার সময় ব্যবসায়ী ও শ্রমিকরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ইজারাদার মোশাররফ হোসেন বলেন, “সরকারিভাবে লিজ নিয়ে এবং নির্ধারিত রাজস্ব পরিশোধ করেই আমরা বালুমহলটি পরিচালনা করে আসছি। অথচ প্রকাশ্য দিবালোকে হামলা ও ভাঙচুরের ঘটনায় আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ব্যবসায়ী ও শ্রমিকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।”

আরো পড়ুন...  রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বৈধ বালু ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

২

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৩

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

৫

মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

মাগুরায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ

৭

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলার পাড়ে মানববন্ধন

৮

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

৯

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১২

মোরেলগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

১৩

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ

১৪

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

১৬

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

১৭

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

১৮

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

২০