শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে ডালিম মল্লিকের নানামুখী অপরাধ কর্মকাণ্ডে অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।

​(২৮ সেপ্টেম্বর সোমবার) বেলা ১২টায় কলেজ বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে বহরবুনিয়া গ্রামের ডালিম মল্লিক বেপরোয়া হয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তুলছে। জোরপূর্বক একাধিক মৎস্য ঘের থেকে মাছ লুট, চাঁদা দাবি, হিন্দু পাড়ার বাসিন্দাদের রাতের আঁধারে অনাধিকার গৃহে প্রবেশ করে নারীদের সাথে দুর্ব্যবহার, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে ইভটিজিং। প্রকাশ্যে চানমিয়া জোমাদ্দার ও তার ছেলে রাজিব জোমাদ্দারকে মারধর করে গুরুতর জখম করে, নূরুল ইসলাম নামের এক কৃষকের ৪০ শতক জমিতে জোরপূর্বক লাল পতাকা টাঙিয়ে ফসলি জমিতে ফসল বুনতে দেয়নি। ইতোমধ্যে ডালিম মল্লিকের বিচার চেয়ে স্থানীয় ৮০ জন গ্রামবাসী গণস্বাক্ষরসহ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​সর্বশেষ রবিবার ২৭ সেপ্টেম্বর বহরবুনিয়া গ্রামের বাসিন্দা শুকুর জোমাদ্দারের মেয়ে রওশন আরা ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার মোরেলগঞ্জ শহরে আসলে তাকে উত্যক্ত করে, তার সাথে অশ্লীল ব্যবহার ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ডালিম মল্লিক নামের ঐ যুবককে ধরে থানায় সোপর্দ করে। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী সাদিয়া আক্তার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ডালিম মল্লিক বর্তমানে জেলহাজতে রয়েছেন। ভুক্তভোগী গ্রামবাসীরা মানববন্ধন থেকে ডালিম মল্লিকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন ঊর্ধ্বতন প্রশাসনের নিকট।

আরো পড়ুন...  স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

​মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন ওমর আলী শেখ, শুকুর জোমাদ্দার, ইলিয়াস ফরাজী, নাদিম হোসেন, আব্বাস মোল্লা, খোকন তালুকদার, কালাম মোল্লাসহ অনেকে।

​মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, “কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষণিক মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় যুবক ডালিম মল্লিককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

২

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

৩

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৪

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

৬

মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

মাগুরায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ

৮

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলার পাড়ে মানববন্ধন

৯

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

১০

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১১

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১৩

মোরেলগঞ্জে গাঁজাসহ আটকৃত ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

১৪

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ

১৫

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৬

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

১৭

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

১৮

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

১৯

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

২০