মালিকুজ্জামান কাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া, জাল ভিসা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ঝিকরগাছা উপজেলার পানিসারা-কুলিয়ার ওবায়দুর রহমান ও আব্দুল করিম সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৬ সেপ্টেম্বর আনোয়ার হোসেনের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান দাবি করেন, তার ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আনোয়ার হোসেনকে মোট চার লাখ টাকা দেন তিনি। তার ছেলেকে সিঙ্গাপুরের একটি ভিসা দেওয়া হলেও পরে সেটি জাল বলে জানতে পারেন। এছাড়া তার শ্যালক মিকাইল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানো হলেও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা জাল বলে তাকে দেশে ফেরত পাঠায় বলে দাবি করেন তিনি।

ওবায়দুর রহমান বলেন, টাকা ফেরত চেয়ে দীর্ঘদিন চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় ২০০৭ সালের ১০ মে তিনি সেনা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হয়। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন ওই শুনানিতে উপস্থিত হননি বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন...  কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

অপর অভিযোগকারী আব্দুল করিম বলেন, সিঙ্গাপুর যাওয়ার জন্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর তিন লাখ টাকা, ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকা এবং একই বছরের ২ এপ্রিল আরও এক লাখ টাকা আনোয়ার হোসেনকে দেন। এ সময় তার পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টাকা ও পাসপোর্ট ফেরত পাননি বলে অভিযোগ করেন।

আব্দুল করিম জানান, এ ঘটনায় গত ২ জুন প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন তিনি। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও আদম ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। ওই অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

এ সময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগও তুলে ধরেন। তাদের দাবি অনুযায়ী, যশোর সদরের তেঘরী গ্রামের ওহায়েদ আলীর কাছ থেকে ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের কাছ থেকে তিন লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীরের কাছ থেকে ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতানার কাছ থেকে ১৭ লাখ ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশু লামিমের

ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, তারা কারও সম্মানহানি করতে চান না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলোর তদন্ত, নথিপত্র যাচাই এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল ও আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০