শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার (সিসিআরসি)’র নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।
মঙ্গলবার সন্ন্যাসী সিসিআরসি ভবনে সকাল  ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভোটের কার্যক্রম চলে।
নির্বাচনে তাপষ চন্দ্র কর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নুর মিয়া ফরাজী সহ-সভাপতি, মোঃ আব্দুল আলিম হাওলাদার সাধারণ সম্পাদক,  লিজা বেগম কোষাধ্যক্ষ এবং শিহাব ফরাজী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটি সন্ন্যাসী এলাকার জনগণের অংশগ্রহণ ও উদ্যোগকে আরও শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, জনগণের অধিকার ও প্রয়োজনভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় সরকার ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধিতে কাজ করবে।
উল্লেখ্য, সিসিআরসি একটি জনগণভিত্তিক স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং কমিউনিটির স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে সন্ন্যাসী সিসিআরসি ভবিষ্যতে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসইভাবে কমিউনিটির উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী ০৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
আরো পড়ুন...  ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটজন গ্রেফতার, আদালতে প্রেরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

৩

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৫

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৬

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৭

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১০

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১২

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৩

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১৪

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৫

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৬

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৭

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৮

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৯

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০