শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তালুকদারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

​(১ অক্টোবর বৃহস্পতিবার) বেলা ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

​জানা গেছে, গত ৪ দিন পূর্বে বিদ্যালয়ের গণিত শিক্ষক এমেছ আলীকে ৪র্থ শ্রেণির কর্মচারী ইমরান শেখ কর্তৃক মারপিটের ঘটনা ও প্রধান শিক্ষকের নানাবিধ অনিয়মের প্রতিবাদে বিচার দাবি করে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকেরা। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামসহ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ ও পুলিশ প্রশাসন।

​শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে অভিযোগ করে বলেন, গণিত শিক্ষক এমেছ আলীকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কিশোর গ্যাং আখ্যায়িত করা, ছাত্র-ছাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, সুষ্ঠুভাবে ম্যানেজিং কমিটি গঠন, দারোয়ান ইমরানের অপসারণসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস বর্জন করে আন্দোলন অব্যাহত রাখবেন। এ কর্মসূচির সাথে স্থানীয় অভিভাবকরা একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন...  সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১

​বিক্ষোভে বক্তৃতা করেন শিক্ষার্থী মেহেদী হাসান, সিয়াম, নাইম, মেহেদী মল্লিক, শান্তা আক্তার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুস সবুর তালুকদার, অভিভাবক আরিফ তালুকদার, আকিব তালুকদার, তালুকদার রুস্তুম আলি।

​প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার বলেন, বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক গণিত শিক্ষকের সাথে লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি। গণিত শিক্ষক এমেছ আলী বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন দীর্ঘদিন ধরে। এ বিষয়টি তিনি সভাপতিকে অবহিত করেছেন।

​এ বিষয়ে মোরেলগঞ্জ শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এমন পরিস্থিতিতে আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত আবেদন নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক ও দপ্তরিকে তদন্ত চলাকালীন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০