শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ভেতরের মালামাল বের করা সম্ভব হয়নি।

কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে ঘরের আসবাবপত্র, আলমারি, খাট, শোকেস, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে নারী দিবস পালিত

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

৩

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই

৪

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড

৫

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

৬

মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ

৭

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

৮

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

৯

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১০

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

১১

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

১৩

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

১৪

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

১৫

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৬

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৭

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

১৮

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১৯

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২০