বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। সভাটি সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সেতারা-আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মেয়ারাজুল ইসলাম খসরু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন, ইবতেদায়ি বিভাগের আদর্শ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুন অর রশিদ ও প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম।
মন্তব্য করুন