শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২ অক্টোবর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার ২ অক্টোবর, বেলা ১১ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,থানার এসআই মাহফুজার রহমান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক, জুলাই শহিদ মাহফুজুর রহমানের পিতা মো.আব্দুল মান্নান হাওলাদার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম,সাংবাদিক শহিদুল ইসলাম,আবুল কালাম খোকন,বি এম মাহবুবুর রহমান ,প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন,একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্তমান আধুনিক যুগে কেবল শ্রম দিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, তার জন্য প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং কাজের দক্ষতা বৃদ্ধি। আমাদের প্রতিটি সেক্টরে আধুনিক প্রযুক্তির সংযোজন ও দক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে দেশের সার্বিক অর্থনীতি আরও সুদৃঢ় হবে। মোরেলগঞ্জের স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য, মৎস্য ও অন্যান্য খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

আরো পড়ুন...  টাঙ্গাইল ট্রাফিক অফিস পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

সভায় উপস্থিত বক্তারা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উৎপাদনশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

২

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

৩

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

৪

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৬

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

৭

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

৮

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

৯

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

১০

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

১১

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

১২

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

১৩

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

১৪

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১৫

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১৬

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১৭

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১৮

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১৯

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

২০