আলী আজীম, মোংলা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে পণ্ড করে দিয়েছেন বনরক্ষীরা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’তে এ ঘটনা ঘটে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টর তানভির হাসান ইমরান শনিবার রাত ১১টায় মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে সুন্দরবনের সগির মোহনায় কটকা খালে নোঙর করে থাকা পর্যটকবাহী ‘দি ওয়েভ-২’ জাহাজের কাছে আসতে থাকে। এ সময় কটকার মোহনায় সাগরে থাকা জেলেরা মোবাইল ফোনে এ খবর আমাদের জানান। আমরা তৎক্ষণাৎ আমাদের বোট নিয়ে বনদস্যুদের ধাওয়া করি। একপর্যায়ে বনদস্যুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকি। গুলির মুখে বনদস্যুরা তাদের ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুতবেগে সাগরের দিকে চলে যায়।

বর্তমানে ‘দি ওয়েভ-২’জাহাজসহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকায় অবস্থান করছে। দুটি জাহাজে দেশি-বিদেশি ৯৭ জন পর্যটক রয়েছেন বলে মোবাইল ফোনে জানান পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’ এর মাস্টার মো. শামিম আলম।

আরো পড়ুন...  কোকো ফুটবল টুর্নামেন্টে ক্ষিদ্রচাপড়ীর জয়

বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যু চলে আসার খবরটি আতঙ্কজনক ঘটনা। এর আগে এমনটি ঘটেনি।

তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের টহল আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড

১

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

২

মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ

৩

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

৪

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

৫

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৬

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

৭

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

৯

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

১০

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

১১

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৩

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

১৪

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

১৬

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

১৭

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

১৮

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

১৯

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

২০