রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর)
২ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. জয়মুলের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে মোবাশ্বের আলী নামে এক ব্যক্তির ১১ শতক বসতভিটার জমি দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোবাশ্বের আলী জানান, ২০০৩ সাল থেকে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর কুটিয়ালপাড়া গ্রামের ওই জমি দখল করে রেখেছেন জয়মুল। অভিযুক্ত জয়মুল কুটিয়ালপাড়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তিনি রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত।

ভুক্তভোগীর অভিযোগ, নিজের পৈতৃক জমি ফিরে পেতে তিনি কয়েক দফায় থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত জমিটি দখলমুক্ত করে বুঝে পাননি।

শুক্রবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে মোবাশ্বের আলী এসব অভিযোগ করেন। তিনি তাঁর পৈতৃক সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. জয়মুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার এএসআই আলমগীর হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে তাঁর বসতভিটার জমি ছেড়ে দিতে বলা হয়েছে।”

অভিযোগের বিষয়ে জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝিলিম ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

১

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

২

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৩

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

৪

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

৬

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

৭

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

৮

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৯

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

১১

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১২

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

১৩

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

১৪

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

১৫

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

১৬

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

১৭

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

১৮

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

২০