মো. সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ও নির্বাহী সদস্য এবং দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তানভীর আহমেদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হিরা। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক এইচ টি তোফাজ্জলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও সাজানো’ বলে তারা মনে করেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ ছাড়া সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা এবং নির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের গৌরীপুর প্রতিনিধি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিনকে ‘মাদক কারবারি ও সেবনকারী’ হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান বক্তারা। তাঁরা ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

আরো পড়ুন...  রাতের আঁধারে ফসলি জমি লুট

সভায় বক্তব্য দেন সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাহী সদস্য, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরানসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ুন কবির, নুরুল আবেদীন, লুৎফুর রহমান খান খোকন, সুপক উকিল, মতিউর রহমান, মাহফুজুর রহমান মাফুজ, আসিকুর রহমান, মোস্তফা, শামীম আলভী, শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মামুনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

২

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৩

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

৪

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

৫

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

৬

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

৭

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

৮

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই

৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড

১০

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

১১

মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ

১২

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

১৩

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

১৪

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১৫

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

১৬

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

১৮

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

১৯

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

২০