শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ সংসদীয় আসন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) এলাকায় ফিরেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি মোরেলগঞ্জে পৌঁছালে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

​এর আগে গত ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন এমপি আব্দুল আলীম। এরপর কিছুদিন তিনি ঢাকায় অবস্থান করেন। সোমবার মোরেলগঞ্জে ফেরার পথে ফেরিঘাট এলাকায় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

​এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, সাবেক পৌর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি শফিউল আজম, পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজসহ উপজেলা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। ফেরিঘাট এলাকায় নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

​এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, “আল্লাহর ঘর কাবায় গিয়ে মোরেলগঞ্জ-শরণখোলাবাসীসহ দেশবাসীর জন্য শান্তি কামনা করেছি। মানুষের মাঝে ভেদাভেদ দূর করে বৈষম্যহীন সমাজ চেয়েছি। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চেয়েছি এবং মানুষের মুক্তি চেয়েছি।”

Facebook Comments Box
আরো পড়ুন...  খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০