শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে তারা দেশ ও জাতির অন্যতম সম্পদে পরিণত হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই বাল্যবিয়ে রোধ করে তাদের সুরক্ষার পাশাপাশি পড়াশোনা ও উচ্চশিক্ষায় এগিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে হবে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুদের সমঅধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

​সভায় তথ্য আপা সারমিন আক্তারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক লিপিকা রানী, সাংবাদিক শহিদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

​এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  রুমিন ফারহানা: এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি

​বক্তারা বলেন, “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে হলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৭

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১১

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৩

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৭

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৮

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

১৯

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

২০